০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে নির্ধারিত ডিলার পয়েন্টে মিলছে না সার

Reporter Name
  • Update Time : ০২:১৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ Time View

মোঃ মোশাররফ হোসেন, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলায় প্রশাসনের নানা পদক্ষেপের পরও সারের কালো বাজারি বন্ধ হচ্ছে না।উপজেলার ৩:টি ইউনিয়নে সার পেতে কৃষকদের প্রতিদিন নানা হয়রানি হতে হচ্ছে। নির্ধারিত ইউনিয়নে ডিলার পয়েন্টে সার না থাকার কারণে। শনিবার ১২ সেপ্টেম্বর সরজমিন গেলে দেখা যায়, গোবিন্দশ্রী ইউনিয়নে ডিলার যমুনা ট্রেডিং কপোরেশন সার বিক্রি করছেন, মদন পৌর সভার দেওয়ান বাজারে, মেসার্স স্বপন কুমার পাল মদন ইউনিয়নে ডিলার, তিনি সার বিক্রি করছেন মদন পৌর সভার মদন বাজারে।মাঘান ইউনিয়নে ডিলার সার বিক্রি করছেন উপজেলার চানগাঁও ইউনিয়নে মেসার্স নিত্যনন্দন পাল এর প্রতিনিধি বিমল কুমার পাল।
বিমল পাল জানায়,মেসার্স সুশীল চন্দ পাল মৃত্যুর পর হতে মদন কৃষি অফিস আমাকে অতিরিক্ত দায়িত্বে আমি উনার সার উত্তোলন করি।তিনি আরও বলেন মাঘানের কৃষকের সার আমি চানগাঁও ডিলার পয়েন্ট হতে বিক্রি করা হয়।
মেসার্স স্বপন কুমার পাল জানায়,আমি পূর্বে থেকেই পৌরসভার মদন বাজারে ডিলার পয়েন্ট করে সার বিক্রয় করছি। মদন ইউনিয়নে সার পৌর সভায় বিক্রয় করছেন কেন? জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
গোবিন্দশ্রী ইউনিয়নে সার ডিলার দীবাকর রায় জানান, ভাটি এলাকায় পানি থাকায়, আমি ডিলার পয়েন্ট করতে পারছিনা,পানি সরে গেলে ইউনিয়নে সার বিক্রয় করব।এখন পৌরসভার দেওয়ান বাজারে সার বিক্রয় করছি।
উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান, জানায়,মদনে সারের কোন কালো বাজারি পরিলক্ষিত হয়নি এবং পর্যাপ্ত সার মজুূদ রয়েছে।ডিলাররা সঠিক সময়ে সার উত্তোলন করছেন, এবং ক্যাশমেমো দিয়ে বিক্রয় করছেন। মাঘান ও গোবিন্দশ্রী আমণ মৌসুমে উল্লেখযোগ্য আবাদ হয়না তাছাড়া স্থলপথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় উক্ত দুই ইউনিয়নের ডিলার অথবা দায়িত্বপ্রাপ্ত ডিলার দেওয়ান বাজার ও মদন বাজারে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সার উত্তোলন করে, এটা পূর্বের উপজেলা সিদ্ধান্ত মোতাবেক চলমান ( এখানে উল্লেখ্য যে উক্ত দুই ইউনিয়নের সাথে এক সময় জলপথে এই বাজারগুলোর সাথে সরাসরি যোগাযোগ রয়েছে)। মদন বাজারের ডিলার স্বপন পাল শুরু থেকেই এখানে ব্যবসা করে আসছেন আমি এসে এভাবেই পেয়েছি। তবে নতুন নীতিমালা ও সার ডিলার সমন্বয় ও নতুন ডিলার নিয়োগ হলে উনার পয়েন্ট পরশখিলা চলে যাবে।এটার রেজুলেশন জেলা কমিটিকেও পাঠানো হয়েছে। তবে কোন ডিলার যদি সার মদন উপজেলার বাইরে কালোবাজারির চেষ্টা করে আমারা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করব।মদনে পর্যাপ্ত সার মজুদ রয়েছে, আশা করি সার প্রাপ্তিতে কৃষকদের কোন সমস্যা হবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

মদনে নির্ধারিত ডিলার পয়েন্টে মিলছে না সার

Update Time : ০২:১৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬