যশোরে এসআরবি -৬ অভিযান চালিয়ে ১৬৮ বোতলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০১:০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

যশোরের কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬৮ বোতল FAIRDYL COUGH LINCTUS SYRUP সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এসআরবি-৬, যশোর ক্যাম্প।
২২ সেপ্টেম্বর ০৮:২০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী খুলনা হইতে যশোর হয়ে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসতেছে। তাৎক্ষণিক ভাবে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর স্কুল মোড়ে যশোর হতে ঢাকাগামী রাস্তায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে দিগন্ত পরিবহন বাসটিকে সিগন্যাল দিয়ে থামানোর পরে তল্লাশি করে দুইজন মাদক ব্যবসায়ী *১। মোঃ অলিয়ার বিশ্বাস (৩৬), পিতা শহিদুল ইসলাম, ২। মোঃ রাসেল হোসেন (২২), পিতা মোঃ মহিউদ্দিন, উভয় সাং সৈয়দপুর, চৌগাছা, জেলাযশোর’কে* আটক পূর্বক ১৬৮ বোতল FAIRDYL COUGH LINCTUS SYRUP উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত মাদকদ্রব্য খুলনা হতে ঢাকাগামী দিগন্ত পরিবহনের বাস যোগে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিল । উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের কোন মামলা তথ্য পাওয়া যায়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।





















