১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় ১ কেজি (৯৭০ গ্রাম) ওজনের ৮টি স্বর্ণের বারসহ আবু সাঈদ ও মহিনুর রহমান নামে দুই স্বর্ণ পাচারকারীকে আটক

Reporter Name
  • Update Time : ০২:৫৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ৩৬১ Time View

তাজ বেনাপোল থেকে :

যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় ১ কেজি (৯৭০ গ্রাম) ওজনের ৮টি স্বর্ণের বারসহ আবু সাঈদ ও মহিনুর রহমান নামে দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি। আটককৃতরা বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা গ্রামের বাসিন্দা।

আজ ১৫ জুলাই ২০২৫ তারিখ ভোর ৪টা ৪৫ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে ৮টি স্বর্ণের বার, ৩টি মোবাইল ফোন এবং ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো তাদের প্যান্টের পকেটে ও মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিজিবি আরও জানায়, তারা ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিল।

আটককৃত আবু সাঈদের (২৭) বাবার নাম মো. ইসমাইল হোসেন এবং মহিনুর রহমানের (৩১) বাবার নাম মো. শাহাজান। উভয়ের ঠিকানা গ্রাম-ঘিবা, পোস্ট-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লক্ষ ৮৩ হাজার ৩৪০ টাকা। এছাড়া মোবাইল ও পাওয়ার ব্যাংকের মূল্য ৩৩ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪২ লক্ষ ১৬ হাজার ৮৪০ টাকা।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি ও উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে এবং সীমান্তে বিজিবির এ ধরনের অভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় ১ কেজি (৯৭০ গ্রাম) ওজনের ৮টি স্বর্ণের বারসহ আবু সাঈদ ও মহিনুর রহমান নামে দুই স্বর্ণ পাচারকারীকে আটক

Update Time : ০২:৫৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫