০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী

Reporter Name
  • Update Time : ১১:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৪ Time View

Oplus_131072

মাহাবুব হোসেন, লিখনী ডেক্স :

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

শুক্রবার বিকেলে তিনি কুঠিবাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এ সময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, দপ্তর সম্পাদক মাহাফুজুর রহমান, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, সদস্য মাহাবুব হোসেন ,কোষাধ্যক্ষ মাহমুদ আলাল সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, রবীন্দ্রনাথ বিশ্ব সাহিত্যের জন্য যা করে গেছেন, এটা খুব কম সাহিত্যিকের আছে। শুধু বাংলা সাহিত্যের জন্য নয়, বিশ্ব সাহিত্যের জন্য যেটা করে গেছেন, সেটা খুব কম সাহিত্যিকের মধ্যে দেখা যায়। রবীন্দ্রনাথের কুটিবাড়ি বিল্ডিংটি জরাজীর্ণ এটা সংস্কার হওয়া উচিত বলেই আমি মনে করি। এখানে রবীন্দ্রনাথের কিছু স্মৃতি আছে, আরও অনেক কিছু আমরা এখানে রেখে এটাকে সমৃদ্ধ করতে পারি, আমাদের নতুন প্রজন্মের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে এগুলো দেখতে পান, এখান থেকে শিখতে পারেন। সেজন্য উদ্যোগগুলো নেওয়া উচিত। রবীন্দ্রনাথের স্মৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে, সেটা আমি খুব যথেষ্ট বলে মনে করি না। এটা অপর্যাপ্ত। এটাকে আরও বেশি এখানে সমৃদ্ধ করা উচিত। এই জায়গাটি সাহিত্যের আড্ডা হতে পারে, সংস্কৃতির আড্ডা হতে পারে, মিলন কেন্দ্র হতে পারে। সেই ধরনের উদ্যোগ অবশ্যই সরকার নেবেন, এটা আশা করি।

Tag :

Please Share This Post in Your Social Media

রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী

Update Time : ১১:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫