০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় চাকরির লোভ দেখিয়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রফিকের বিরুদ্ধে: অতপর থানায় মামলা

Reporter Name
  • Update Time : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১০ Time View

স্টাফ রিপোর্টার :

রাশিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে যশোরের অভয়নগর উপজেলার এক যুবকের কাছ থেকে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ ইমন হোসেন অভয়নগর থানায় প্রতারক মোঃ রফিকের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার সিঙ্গাড়ি গ্রামের মোঃ সোহরাব মোল্লার ছেলে মোঃ ইমন হোসেনকে রাশিয়ায় ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে মধ্যপুর গ্রামের পিতা তাইজুল ইসলাম মাতা রৌফন বেগমের ছেলে মোঃ রফিক ১১ লক্ষ টাকা নেয়। তিন মাসের মধ্যে ভিসা ও টিকিট করে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে রফিক নগদ ৯ লক্ষ টাকা,এবং ডাচ বাংলা ব্যাংকের ১৬৩৭৪৮৫০১৪৭৫ নম্বর একাউন্টের মাধ্যমে আরও ২
লক্ষ টাকা গ্রহণ করে। টাকার জামানত হিসেবে রফিক ইউসিবি ব্যাংকের ১৬৪৫৬২৯ নম্বর একটি চেক ইমনকে প্রদান করে।

কিন্তু দীর্ঘ দেড় বছর পেরিয়ে গেলেও ইমনকে বিদেশ পাঠানো হয়নি। টাকা ফেরত চাইলে রফিক বিভিন্ন টালবাহানা করতে থাকে। গত ৮ ই জুন ২০২৬ তারিখে ইস্যু করা চেকটি ইমন ইউসিবি ব্যাংকের নওয়াপাড়া শাখায় জমা দিলে “অপর্যাপ্ত তহবিল” মন্তব্যে চেকটি ডিজঅনার হয়।

ভুক্তভোগী ইমন হোসেন জানান, “আমার কষ্টার্জিত ১১ লক্ষ টাকা নিয়ে সে এখন পালিয়ে বেড়াচ্ছে। পরে খোঁজ নিয়ে জানতে পারি, রাশিয়ায় চাকরির কথা বলে সে এলাকার আরও অনেকের কাছ থেকে প্রায় ৭০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমরা সবাই প্রতারিত হয়েছি।”

এ ঘটনায় ইমন হোসেন বাদী হয়ে অভয়নগর থানায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারা এবং এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা রুজুর জন্য এজাহার দাখিল করেছেন। এজাহারে বিবাদী মোঃ রফিকের বিরুদ্ধে এমন অভিযোগ এ স্থানিয়োদের ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চেক ডিজঅনারের কাগজপত্র যাচাই করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাশিয়ায় চাকরির লোভ দেখিয়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রফিকের বিরুদ্ধে: অতপর থানায় মামলা

Update Time : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬