০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশ মিয়া সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র সহ গ্রেফতার 

Reporter Name
  • Update Time : ০১:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ১৭১ Time View

সুমন কুমার বিশ্বাস , ঝিনাইদহ জেলা প্রতিনিধি 

ঝিনাইদহের শৈলকূপায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশী-বিদেশী অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পলাশ ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে। এসময় তার কাছ থেকে একনলা রাইফেল, শক দেওয়া মেশিন ও রামদা উদ্ধার করা হয়েছে।

সেনাক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনীর একটি টিম সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রামে অভিযান চালায়। অভিযানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশের বাড়ি থেকে একটি একনলা রাইফেল, ইলেকট্রনিক শকিং মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে শৈলকূপা থানায় সোপর্দ করা হয়।

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, সেনা সদস্যরা পলাশ নামে একজনকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শৈলকুপায় অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশ মিয়া সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র সহ গ্রেফতার 

Update Time : ০১:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫