শৈলকুপার আবাইপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
- Update Time : ১২:৫২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১১ Time View

সুমন কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে হাটফাজিলপুর বাজারে আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন আবাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিব জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান সাহেব আলী, আবাইপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোসলেম উদ্দিন মিয়া এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শহিদুল ইসলাম।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সম্রাট হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সুদর্শন।
























