০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা

Reporter Name
  • Update Time : ০১:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৯ Time View

রাঙামাটি জেলা প্রতিনিধি:-মোঃ কামরুল ইসলাম,
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট শবিবার বিকেলে নানিয়ারচর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম বড় মিয়া। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার।সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে মোঃ নুরুল ইসলাম বড় মিয়া বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তুমি মিয়া, সহ-সভাপতি, নানিয়ারচর উপজেলা বিএনপি; মোঃ সানাউল্লাহ, দপ্তর সম্পাদক, নানিয়ারচর উপজেলা বিএনপি; মোঃ আলী, সদস্য সচিব, নানিয়ারচর উপজেলা যুবদল; মোঃ সাইফুল ইসলাম (সাইফ), যুগ্ম আহ্বায়ক, নানিয়ারচর উপজেলা ছাত্রদল; মোঃ নজরুল ইসলাম মুন্না, সভাপতি, নানিয়ারচর উপজেলা শ্রমিক দল।এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশ নেন।ল

Tag :

Please Share This Post in Your Social Media

সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা

Update Time : ০১:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬