সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- Update Time : ০৮:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই আনোয়ার হোসেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মরিয়মকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ওই সময় গাজী নজরুল ইসলাম ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছিলেন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান নিশ্চিত করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি তেজগাঁও বলেন, লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম আসছে। আমরা পরবর্তী আইননানুগ ব্যবস্থা নিচ্ছি।
গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি।

























