অভয়নগরে মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবাগত শিক্ষকের যোগদান
- Update Time : ০১:১৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৯২ Time View

আভয়নগর অফিস :
যশোরের অভয়নগর উপজেলার মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবাগত শিক্ষক সাগর সরদারের যোগদান উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৩১ আগষ্ট (রবিবার) সকাল ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ কামরুজ্জামান ফিরোজ। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ, নওয়াপাড়া পৌর বিএনপির কোষধক্ষ ফারুক হোসেন, পোর মৎস দলের আহবায়ক শামিম হোসেন, পৌর সভার ১ নং ওয়ার্ড বিএনপির সা. সম্পাদক অবেদ আলী সরদার,
সাংগঠনিক সম্পাদক আবু কালাম, সাবেক ছাত্র
নেতা রিপন হোসেন,ইকবাল হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের সভাপতি নবাগত শিক্ষককে স্বাগত জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার মান উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে বিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।ন
























