রাঙামাটিতে স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা
- Update Time : ০১:১৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাঙামাটি পার্বত্য জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ খোরশেদ আলম, এনডিসি এবং যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান রাঙামাটি সফরে এলে সার্কিট হাউজে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাঙামাটি জেলার সিভিল সার্জন ও রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিভিল সার্জনের পারস্পরিক কুশল বিনিময় হয়। পরে জেলার সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে রাঙামাটি জেলার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও মানসম্মত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় হয়।স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমন ও মতবিনিময়কে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে স্বাগত জানান।























