০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের চৌফলদণ্ডীতে ছুরিকাঘাতে যুবক খুন

Reporter Name
  • Update Time : ০২:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৬ Time View

কক্সবাজার সদর প্রতিনিধি

কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে ছুরিকাঘাতে আমজাদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।

সোমবার রাত ৮ টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল খামার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চৌফলদণ্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নতুন মহাল এলাকার নুরুল কবিরের ছেলে।

স্থানীয়রা জানান,পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ছৈয়দ নুরের ছেলে রাফি ও তার ভাগিনা মোফাচ্ছেলের নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা ছুরিকাঘাতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে ।

ইউপি চেয়ারম্যান মনজুর আলম ( ভারপ্রাপ্ত) খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে সদর সার্কেল ঘটনাস্থলে পৌছেছেন এবং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জানান। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কক্সবাজারের চৌফলদণ্ডীতে ছুরিকাঘাতে যুবক খুন

Update Time : ০২:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫