নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার
- Update Time : ১২:২২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১২ Time View

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার তানইল গ্রামে বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে । ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ৯ টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসামিরা হলেন বৈদ্যপুর গ্রামের আব্দুল আলিম ভুট্টু (৫০) ও বেজোড়া গ্রামের এনামুল সরদার (৩২)। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর ভাই বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বাদী ও তাঁর মা কালীপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ভুক্তভোগী তরুণী ও তাঁর বাবা ছিলেন। ঘটনার সময় ভুক্তভোগীর বাবা বাজার করার জন্য স্থানীয় নীলা বাজারে যান।
এই সুযোগে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় ভুক্তভোগী তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এসে দুই অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।























