কুষ্টিয়ায় ৩ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক এক ব্যক্তি
- Update Time : ০১:১৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ২৩৩ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় তিন হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুরে ভেড়ামারা থানার হাবাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া গ্রামের মৃত জয়নাল ব্যাপারীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, এসআই (নিঃ) ওবায়েদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হাবাসপুর গ্রামের মওলা হাবাসপুর থেকে সেমিদিয়ার গামী রাস্তায় মেহেগুনি গাছের নিচ থেকে মোহাম্মদ আলীকে হাতে নাতে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৩ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় মামলা (নং-০৬/১৬৫, তারিখ-১৪/০৮/২০২৫) দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি মো: মোরাদুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
























