০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া পাটিকাবাড়িতে কৃষক দলের কার্যালয় ভাংচুরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : ১১:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ Time View

কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের নলকোলা মোড়ে অবস্থিত পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আব্দুর রহমানের কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি সভা চলাকালে হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সভা চলাকালে পাটিকাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. রুহুল আমিন, পিতা—মৃত সেলিম আহাম্মেদ, মো: মাহফুজ আনাম রাসেল পিতা: মো: সামছুল আলম, মো: তৌহিদ আলী পিতা: আ: আলিম, মো: সাবান আলী পিতা: মৃত দবির উদ্দিন মন্ডল , সর্ব সাং: নলকোলা এর নেতৃত্বে একদল ব্যক্তি আকস্মিকভাবে কার্যালয়ে প্রবেশ করে হামলা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সরকারের ছবি ছিঁড়ে তাদেরকে লাঞ্ছিত করে।
এ সময় তারা জোরপূর্বক কার্যালয়টি বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকেই অভিযুক্ত রুহুল আমিন ও তার সহযোগীরা পাটিকাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি এবং বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছেন। সর্বশেষ কৃষক দলের কার্যালয়ে হামলার ঘটনাকে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা হিসেবে দেখছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়া পাটিকাবাড়িতে কৃষক দলের কার্যালয় ভাংচুরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

Update Time : ১১:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬