কুষ্টিয়া ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
- Update Time : ০৯:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৩ Time View

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নিশান (২২) কে পুলিশ দ্রুত গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গত সোমবার (১১ মে) রাতে। ভিকটিম তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী মিরপুর থানার পোড়াদহ এলাকা থেকে স্থানীয় এক মাজারের মেলা দেখতে ভেড়াম-ারায় আসেন।
সেখানে চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার নিশানের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ অনুসারে, সন্ধ্যায় নিশান শিশুটিকে মাজারের পাশে
খোলা জায়গায় রেখে ভিকটিমকে জোর করে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুর কান্নায় আশেপাশের লোকজন সতর্ক হয়ে রাত একটার দিকে ভিকটিমকে উদ্ধার করেন। গতকাল
মঙ্গলবার দুপুরে ভিকটিমের বড় বোন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ভেড়ামারা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিশানকে গ্রেপ্তার করে। ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।













