১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খুলনার পাইকগাছায় বাজারে বিধি ভঙ্গ করে মাংস বিক্রি প্রতিবাদ করায় ক্রেতাকে হুমকি।
Reporter Name
- Update Time : ০৮:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ৪৩ Time View

সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি ।
পাইকগাছা বাজারে স্বাস্থ্যসম্মত জবাই বিধি ভঙ্গ করে বাহির থেকে আনা মহিষের মাংস বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় মাংস ব্যবসায়ী ইউনুস ও তার ছেলের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, আগের দিন রাতে বাজারে মাইকিং করে স্বাস্থ্যসম্মতভাবে মহিষ জবাই হবে বলে ঘোষণা দেওয়া হলেও পরে বাইরে থেকে আনা মাংস বিক্রি করা হয়।বাজারের নিয়ম অনুযায়ী, এভাবে বাহির থেকে মাংস এনে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগ পাওয়ার পর সাধারণ ক্রেতারা বিষয়টি জানতে চাইলে মাংস ব্যবসায়ী ইউনুস ও তার ছেলে উল্টো ক্রেতাদের সাথে উত্তেজিত আচরণ করেন এবং হুমকি প্রদান করেন বলেও জানা গেছে।এ বিষয়ে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর মেম্বার দিপু জানান এরা কারো কথা শোনে না, এছাড়া কিছুদিন আগে সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে ইউনুসের দোকান খোলা দেখতে পেয়ে স্থানীয় একজন সাংবাদিক বাজারের নির্ধারিত সময় সম্পর্কে জানতে চাইলে তাকেও হুমকি দেওয়া হয়। ওই সময় ইউনুস বলেন, আমাদেরও কয়েকজন সাংবাদিক আছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মাংসের দোকানদার ইসমাইল জানান, এরা প্রায়ই সন্ধ্যা পর্যন্ত দোকান খোলা রাখে। আমাদের নিয়ম অনুযায়ী দুপুর দুইটা পর্যন্ত দোকান খোলা রাখা যায়। কিন্তু তারা নিয়ম না মেনে প্রায় সময় রাত পর্যন্ত দোকান চালায়।বাজার কমিটি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা এ ধরনের অনিয়ম ও হুমকিদাতা ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
Tag :


























