০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার পাইকগাছায় ভেড়িবাঁধ কেটে পুকুরে নোনা পানি প্রবেশ, লক্ষাধিক টাকার মাছের ক্ষতির অভিযোগ

সোহেল রানা
  • Update Time : ১২:২৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১৩ Time View

পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক ভেড়িবাঁধ কেটে একটি পুকুরে নোনা পানি প্রবেশ করিয়ে লক্ষাধিক টাকার মাছের ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।ভুক্তভোগী খোকন সরদার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৬ মার্চ ২০২৬ তারিখে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত থেকে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে নোটিশ প্রদান করা হয়। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে ৭ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে বিষ্ণুপদ মন্ডল (৬৫), জগন্নাথ মন্ডল ও ধেরাজ মন্ডলসহ কয়েকজন তার পুকুরের ভেড়িবাঁধ কেটে দেন বলে অভিযোগ করেন তিনি।
এতে পুকুরে নোনা পানি প্রবেশ করে এবং কিছু মাছ ভেসে চলে যায়। পাশাপাশি নোনা পানির কারণে বিপুল পরিমাণ মাছ মারা যায়। খোকন সরদার দাবি করেন, তার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছিল এবং এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

খুলনার পাইকগাছায় ভেড়িবাঁধ কেটে পুকুরে নোনা পানি প্রবেশ, লক্ষাধিক টাকার মাছের ক্ষতির অভিযোগ

Update Time : ১২:২৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬