০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা শার্শা সীমান্ত থেকে সাড়ে ৯ কোটি টাকার ডায়মন্ড আটক করেছে বিজিবি -২১।

Reporter Name
  • Update Time : ০৮:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৭১ Time View

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।

সাড়ে ৯ কোটি টাকার ডায়মন্ডের আংটি ও অন্যান্য গহনাসহ ১ জনকে আটক করেছে বিজিবি। ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনার সময় খুলনা যশোরের শার্শা সীমান্ত থেকে ২শ ১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭টি আংটি, ২টি পায়েল, ১ টি বেচলেট, ৩ টি বালা,১২ টি নাকফুল এবং ১টি ব্যাটারীচালিত ভ্যান সহ চালককে আটক করা হয়েছে।

এ অভিযোগে যশোরের শার্শা উপজেলার পাচভুলোট গ্রামের মৃত শাহাদাত মোড়ের ছেলে ভ্যানচালক হাফিজুর মোড় (৫৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
গত বুধবার (২৯ জানুয়ারি) রাতে শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে এসব গহনা জব্দ ও হাফিজুর নামে পাচারকারীকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচভুলোট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় পাঁচভুলোট বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভুলোট গ্রামের বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়।

এ সময় পাঁচভুলোট অভিমূখে ব্যাটারী চালিত ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে টহল দলের বিজিবি সদস্যরা। নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মোঃ হাফিজুর রহমান (৫৩)কে আটক করে তারা। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরে কস্টেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭টি আংটি, ২টি পায়েল, একটি ব্রেসলেট, ৩ টি বালা, ১২টি নাকফুল এবং ১টি ব্যাটারীচালিত ভ্যান আটক করে। যার আনুমানিক মূল্য নয় কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

খুলনা শার্শা সীমান্ত থেকে সাড়ে ৯ কোটি টাকার ডায়মন্ড আটক করেছে বিজিবি -২১।

Update Time : ০৮:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫