গভীর রাতে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আ’ট’ক
- Update Time : ০৯:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৭ Time View

মোঃ আব্দুল হামিদ
দৈনিক লিখনী সংবাদ
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাউলী মোহাম্মদপুর মাঠপাড়া গ্রামের শাহজাহান আলী গত রবিবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে বাউলী গ্রামের জহির উদ্দীনের স্ত্রী রাবিয়া খাতুনের বাড়িতে অবৈধভাবে শারীরিক মেলামেশা করার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়।পরে উৎসুক জনতা তাদের উত্তম মাধ্যম দিয়ে শাহজাহান আলী কে ৬০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।বাউলী মোহাম্মদপুর গ্রামের ইউপি সদস্য মজিবর রহমান জানান,৬০ হাজার টাকা শাহজাহান আলী কে স্থানীয় শালিসের মাধ্যমে জরিমানা করা হয়েছে।এই টাকা দিয়ে এলাকার রাস্তা ঘাট উন্নয়ন করা হবে।
শাহজাহান আলী আদম ব্যবসা করেন এবং মহিলাদের বিদেশে পাঠান।তার স্ত্রী সৌদি প্রবাসী।এদিকে জহির উদ্দীন কাজের সুবাদে ঢাকায় থাকেন।তার স্ত্রী পরকিয়ায় জড়িয়ে পড়েন শাহজাহান আলীর সাথে।দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে গোপনে তাদের এই রঙ্গলিলা চলছিলো।স্থানীয়রা ওৎপেতে থেকে গত রবিবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে শাহজাহান আলী যখন জহিরের স্ত্রী রাবেয়ার ঘরে যায় তখন তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন।
এই ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত শাহজাহান আলীর বাড়ীতে গেলে তাকে পাওয়া যায় নি।
এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।























