১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ, ২ হাজার ৪০০ টাকার সিলিন্ডার বোঝাই গাড়ি আ*ট*ক

Reporter Name
  • Update Time : ১০:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ২০ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বসুন্ধরা এলপি গ্যাস বিক্রির অভিযোগে গ্যাসবোঝাই একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা। তবে ঝিনাইদহের বসুন্ধরা গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের ব্যবসায়ীদের কাছে প্রতি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার কালীগঞ্জ মহিলা কলেজ গেট এলাকায় গ্যাসবোঝাই গাড়িটি আটকে দেওয়া হয়। সংশ্লিষ্ট ‘গ্যাস ঘর’ প্রতিষ্ঠানের মালিক কাজী কামাল আহমেদ বাবু ওরফে ‘গ্যাস বাবু’, যিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, গাড়ি আটকের বিষয়টি প্রশাসনকে জানানো হলেও প্রায় এক ঘণ্টা পার হয়ে যায়। কিন্তু এ সময়ের মধ্যে প্রশাসনের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায়নি।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ, ২ হাজার ৪০০ টাকার সিলিন্ডার বোঝাই গাড়ি আ*ট*ক

Update Time : ১০:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬