যশোরের অভয়নগরের শুভরাড়ায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ১২:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৫ Time View

ইমাদুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি:
শুভরাড়া ইউনিয়নকে গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছি আমরা। এরই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডের রানাগাতি উত্তর পাড়ায় অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত নির্বাচনী উঠান বৈঠক।
এলাকাবাসীর সুখ-দুঃখের কথা শুনতে এবং আগামীর পরিকল্পনা তুলে ধরতে বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাও. জহুরুল ইসলাম, ইউনিয়ন আমির মাও. আব্দুস সাত্তার, সাবেক আমির মাও. আবুল আলাম আযাদ, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মুস্তাফিজুর রহমান, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক প্রভাষক শেখ আবু মুছা এবং ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. রেফায়েজ শেখ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক সমস্যা সমাধানে আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন এবং সকলের ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

























