০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত: কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে চলছে শোকের মাতম

Reporter Name
  • Update Time : ০৯:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ২৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত: কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে চলছে শোকের মাতম
নিহতদের স্বজনেরা আহাজারি করছেন। আজ সকালে তোলা। ছবি: দৈনিক লিখনী সংবাদ
মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গ্রাম জুড়ে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় ঘটকচর এলাকায় সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

নিহতদের মধ্যে পাইকের বাড়ি গ্রামের পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) এবং পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০) রয়েছেন।

পাইকের বাড়ি গ্রামের স্থানীয়রা জানান, ওই পাঁচ নারী গতকাল ভোরে দিন মজুরের কাজ করতে মাদারীপুরে যান। কাজ শেষে ইজিবাইকে করে ফেরার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতদের স্বজনেরা আহাজারি করছেন।
আজ সকালে নিহত পরিবারদের সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে আসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর ভাই, এবং সঙ্গে ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক, মৃণাল_কান্তি_বৈষ্ণব।
আরো উপস্থিত ছিলেন
কোটালিপাড়া উপজেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি জনাব এস এম মহিউদ্দিন, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুল বাশার হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই এলাকার অনেক মানুষই দিনমজুরের কাজ করতে মাদারীপুরের বিভিন্ন এলাকায় যান। সকালে কাজে গিয়ে সন্ধ্যায় সবাই লাশ হয়ে ফিরল। আমরা এই ঘটনায় নিহত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ দাবি করছি।’

Tag :

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত: কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে চলছে শোকের মাতম

Update Time : ০৯:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬