জয়পুরহাটের ক্ষেতলালে সাবেক সচিব আবদুল বারীর বিশাল জনসভা অনুষ্ঠিত.
- Update Time : ০১:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১২৪ Time View

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের রুপলেখার ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্য জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় সাবেক সচিব ও সাবেক বিভাগীয় কমিশনার আব্দুল বারীর বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩ টায় বড়তারা ইউনিয়ন বিএনপির আয়োজনে,বড়তারা উচ্চ বিদ্যালয়ে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, সাবেক বিভাগীয় কমিশনার ও জয়পুরহাট ২ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারী।প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম ওবায়দুর রহমান সুইট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খাদেমুল ইসলাম আন্জুমান,ক্ষেতলাল পৌর বিএনপির আহবায়ক আব্দুল আলিম,বড়তারা ৭নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন,৮নং ওর্য়াড বিএনপির সভাপতি ওয়াদুদ ফকির,এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত জনসভায় প্রধান অতিথি বক্তব্য সাবেক সচিব ও জয়পুরহাট ২ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারী বলেন দেশরত্ন বেগম খালেদা জিয়া যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব।তিনি বক্তব্য আরও বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
















