০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার সকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

Reporter Name
  • Update Time : ০৩:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ১৩ Time View

মাহাবুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ যাচাই-বাছাই শেষে ইউনিয়নভিত্তিক চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও প্রচার-প্রচারণা শুরু করেছেন।
ঘোষিত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা নিম্নরূপ—১ নং ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন, সাবেক শিবিরের থানা দায়িত্বশীল বর্তমান জামায়াতে ইসলামীর রোকন- ইউনিয়ন আমীর মোঃ আশরাফুল আলম, ২ নং সাগরদাঁড়ি ইউনিয়নে মনোনীত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলার নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম,৩ নং মজিদপুর ইউনিয়নে মনোনীত হয়েছেন উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আবুল মোমিন, ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে মনোনীত হয়েছেন জামায়াতে ইসলামীর রোকন মোঃ মনিরুজ্জামান( মনিরুল) , ৫ নং মঙ্গলকোট ইউনিয়নে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল গফুর, ৬ নং সদর ইউনিয়নে মনোনীত হয়েছেন উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা তরিকুল ইসলাম, ৭ নং পাঁজিয়া ইউনিয়নে মনোনীত হয়েছেন মোঃ মাহাবুবুর রহমান, ৮ নং ইউনিয়নে মনোনীত হয়েছেন মোঃ মনজুরুল ইসলাম ( মঞ্জুর) , ৯ নং গৌরিঘোনা ইউনিয়নে জামায়তে ইসলামির রোকন মোঃ মেহেদী হাসান সাগর, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে জামাতে ইসলামির রোকন অধ্যাপক আবুল কালাম আজাদ, ১১ নং হাসনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর রোকন মনোনীত হয়েছেন মাওলানা ইলিয়াছুর রহমান।
দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, জনগণের সমর্থন ও ভোটের মাধ্যমে প্রার্থীরা বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করেছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার সকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

Update Time : ০৩:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬