০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ সামাজিক সেবা ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : ০১:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৫৮ Time View

মোঃ আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি,

জয়পুরহাটে মানবিক সহায়তার অংশ হিসেবে তিনজন অসহায় ও দুস্থ মানুষের মাঝে সম্পূর্ণ মাসের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় বাজার বিতরণ করেছে ‘বাংলাদেশ সামাজিক সেবা ফাউন্ডেশন’।

শুক্রবার বিকেলে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় স্থান শহীদ আবুল কাশেম ময়দান মাঠে এই বাজার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ দৈনন্দিন রান্নার প্রয়োজনীয় উপকরণ।

বাজার বিতরণকালে সংগঠনের প্রতিনিধিরা জানান, সমাজের অবহেলিত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ সামাজিক সেবা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এই ক্ষুদ্র প্রয়াসটি যেন অসহায় পরিবারগুলোর অন্তত এক মাসের খাবারের দুশ্চিন্তা দূর করতে পারে, সেই উদ্দেশ্যেই এই আয়োজন।

উপকারভোগী এক বৃদ্ধা আবেগপ্লুত হয়ে বলেন, “বাজারে সবকিছুর দাম বাড়ায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। এই বাজারগুলো পেয়ে এখন আমি শান্তিতে অন্তত এক মাস খেতে পারব।”

উল্লেখ্য, বাংলাদেশ সামাজিক সেবা ফাউন্ডেশন জয়পুরহাট দীর্ঘদিন ধরেই জেলায় বিভিন্ন ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সংগঠনের দায়িত্বশীলরা।

Tag :

Please Share This Post in Your Social Media

জয়পুরহাটে অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ সামাজিক সেবা ফাউন্ডেশন

Update Time : ০১:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬