০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পিতার মৃত্যুর এক মাসের মাথায় ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
Reporter Name
- Update Time : ০২:১৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

মোশারফ সরকার বিশেষ প্রতিনিধি:ক্ষেতলাল
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার খুঁনজিয়াপাড়া মহল্লার মরহুম সাহাদৎ হোসেন মিরাজের মৃত্যুর এক মাসের মাথায় তাঁর ছোট ছেলে নূর রনি মারা গেছেন। বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বাকিলা গ্রামে শ্বশুরবাড়িতে হঠাৎ ইন্তেকাল করেন নূর রনি। তাঁর বাবার মৃত্যুর মাত্র এক মাসের মাথায় এ ঘটনা ঘটল।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মহান আল্লাহ মরহুম সাহাদৎ হোসেন মিরাজ ও তাঁর ছেলে নূর রনিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।
Tag :

























