০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত…..

Reporter Name
  • Update Time : ০৫:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৮ Time View

মো:মোশারফ সরকার ,বিশেষ প্রতিনিধি: 

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও জেলার বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৮মে)সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলা মোহাম্মদ মুজিবুর রহমান ডালী সৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিক,জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,সহ আরোও অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের মানুষের আস্থা অর্জন করতে হবে।

পাশাপাশি সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় জেলা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জেলার কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা এ সম্মাননায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে আগামী দিনে সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত…..

Update Time : ০৫:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬