জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি ফুলবাড়িয়া বিএনপির শ্রদ্ধা নিবেদন
- Update Time : ০২:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ৮ Time View

মোঃ মোখলেছুর রহমান
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
জুলাই-২০২৬ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহিদদের আদর্শ ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




















