১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে ৩ জন সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ১২:২২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৭ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

ঝিনাইদহের কালীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ছয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মোস্তফা, খোরশেদ আলম, আব্দুল জলিল, নাজমুল, আবির ও আঞ্জুমান খাতুন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোস্তফা কালীগঞ্জ জিআর-১৬৮/২২ মামলার সাজাপ্রাপ্ত আসামি। খোরশেদ আলম কালীগঞ্জ জিআর-১৮/২৫ মামলার এবং আব্দুল জলিল কালীগঞ্জ সিআর-২০/২০ মামলার সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া নাজমুল জিআর-১১/২৪, আবির দর্শনা জিআর-৩১২/২৫ (টিআর-৪৪২/২৫) এবং আঞ্জুমান খাতুন কালীগঞ্জ সিআর-৮৪/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, এসআই হাসানুজ্জামান, এএসআই নামজুল হক ও এসআই নাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ছয় আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহ কালীগঞ্জে ৩ জন সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

Update Time : ১২:২২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬