০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামিকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-৬
Reporter Name
- Update Time : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১২৪ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মো: তৌফিকুর রহমান রাজন
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১লা ডিসেম্বর ২০২৫ ইং তারিখ, রাত ১২:১৫ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন উদয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার সদর থানার চাঞ্চল্যকর মুরাদ (৪৮) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি ১। রাহাত (২৫) পিতা- ইউনুচ লস্কর, সাং- পবহাটি, থানা ও জেলা ঝিনাইদহকে গ্রেফতার করে। এজাহার বিশ্লেষণে জানা যায়, দিন দশেক আগে ভিকটিম মুরাদ এর পিতা মৃত্যু বরণ করলে ভিকটিম মুরাদ তার পিতার জন্য দোয়া মাহফিল করে জিলাপি বিতরণ করে। মামলার ২নং আসামি আলম ভিকটিম মুরাদকে উল্লেখ করে বলে, “তোর বাবার মিলাদে জিলাপি না দিয়ে ভিক্ষা করে খানার আয়োজন করতে পারলি না?” ২ নং আসামি আলমের এই মন্তব্য নিয়ে ভিকটিম মুরাদ ও আলমের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৯/১১/২৫ ইং তারিখ ভিকটিম মুরাদ ঝিনাইদহ সদর থানাধীন পবহাটি সিটি মোড়ে জনাব দাউদের সিমেন্টের ঘরে বসে কথা বলার সময় ধৃত আসামি সহ অন্যান্য আসামিরা অতর্কিতভাবে চাকু, হাতুড়ি, লাঠি সোটা দিয়ে আক্রমণ করে ভিকটিম মুরাদকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিম মুরাদের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে ধৃত আসামি সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :
























