ড. আ জ ম ওবায়েদুল্লাহ এর মৃত্যুতে কক্সবাজার জেলা শতাব্দী সাংস্কৃতি সংসদের শোক প্রকাশ।
- Update Time : ১০:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ২৪৮ Time View

মোবারক হোসাইন
ঈদগাঁও উপজেলা।
১১ মে ২০২৫ ইং
জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর সভাপতি লেখক, গবেষক ও মোটিভেশনাল স্পিকার ড. আ জ ম ওবায়েদুল্লাহ ১০ মে ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শতাব্দী সাংস্কৃতিক সংসদের সভাপতি আল আমীন মু. সিরাজুল ইসলাম, সেক্রেটারি শিল্পী ইকবাল হাসান ও কক্সবাজার জেলার ইসলামীক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ।
বিবৃতিতে বলেন, আ জ ম ওবায়েদুল্লাহ একটি নাম একটি ইতিহাস হয়ে দেশের সাহিত্য -সাংস্কৃতিক অঙ্গনে চিরকাল ভাস্বর হয়ে থাকবেন। তিনি ছিলেন একাধারে লেখক, গবেষক, মোটিভেশনাল স্পিকার, রাজনীতিবিদ, শিশু সংগঠক ও শিক্ষাবিদ। তরুণ প্রজন্মের হৃদয়ে তিনি জাগরুক থাকবে সবসময়। সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনে তাঁর অবদান আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ তাঁর যাবতীয় খিদমাত কবুল করুন। ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। শোকাহত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন -আ’মীন।

























