ভেড়ামারা ডায়াবেটিস সমিতি আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- Update Time : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৮ Time View

শাকিল হোসেন ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিস সমিতি আয়োজিত ডায়াবেটিস সমিতির কার্যালয়ে আজ সকালে ঝাঁকজমক ভাবে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।
ডায়াবেটিস এক নীরব ঘাতক ব্যাধি। নিয়মিত যোগ ব্যায়াম, সচেতনতা, লাইফ স্টাইল ও খাদ্যভাস পরিবর্তন এর মাধ্যমে ডায়াবেটিস থেকে প্রতিরোধ করা যায়।
“ডায়াবেটিস দেরি নয় ব্যবস্থা নিন এখনই “। এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে ভেড়ামারা ডায়াবেটিস সমিতিতে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সমিতি আয়োজিত ফ্রী টেস্ট, চিকিৎসা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডায়াবেটিস সমিতির সভাপতি আমিরুল আরাফাত মহোদয়ের সভাপতিত্বে ডায়াবেটিস এ করোনীয় ও প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন, ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (প্র) এর অধ্যক্ষ ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ গোলাপি, ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডাঃ ইবনে আল মোদাসসির, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, বক্তব্য রাখেন, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্রনাথ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, আজীবন সদস্য জাহাঙ্গীর হোসেন জুয়েল, মদন গোপাল আতরওয়ালা, কৈলাশ পন্ডিত, সহ কমিটির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান টি পরিচালনা করেন ডায়াবেটিস সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য আশরাফুল ইসলাম এর কন্যা আনিকা ইসলাম।
























