০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সাভারে পৃথক স্থান থেকে ২ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

Reporter Name
  • Update Time : ১০:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ১৩৮ Time View

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার :

ঢাকা সাভারে পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (১২ মে) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী ও সিএন্ডবি এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার কেপিআই ভুক্ত এলাকা বেতার কেন্দ্রের দেয়ালের পাশ থেকে পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। লাশের বাম চোখে ও কপালে আঘাতের চিহৃ রয়েছে।

অপরদিকে মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে আরো এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসীর ধারনা, অটোরিকশা ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ গেছে দুই অজ্ঞাত ব্যক্তির।

তবে ঘটনা দু’টি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এছাড়াও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা সাভারে পৃথক স্থান থেকে ২ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

Update Time : ১০:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫