দুর্গাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পান বরজে আগুন লাগানোর অভিযোগ
- Update Time : ১০:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩৬ Time View

রাজশাহী জেলা প্রতিনিধিঃ-
রাজশাহীর দুর্গাপুরে মহামান্য আদালতের জারীকৃত ১৪৪ ধারা অমান্য করে প্রতিপক্ষে ফাঁসাতে পান বরজে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
৮ ফেব্রুয়ারী (শনিবার) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউপির ক্ষিদ্রলক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। লাগানো আগুনে শুধুমাত্র বরজের পাশের বেড়া পুড়েছে তবে পান বরজের চালা ও সম্পূর্ণ পান অক্ষত রয়েছে।
ভুক্তভোগী জাহিদ হোসেন বলেন ” ..
প্রত্যক্ষদর্শী মরিয়ম বিবি ও অনেকেই জানান ” ..
এ বিষয়ে অভিযুক্ত সাইদুল ইসলাম জানান, পান বরজ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই আমি জড়িত নয় । আম বাগান নিয়ে আমি মন্তব্য করতে পারবো।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, পান বরজে অগ্নিকাণ্ডের ঘটনায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনী। করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
























