শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসিতে জিপিএ-৫, ইয়াসার ইসলাম নীরবকে প্রশাসনের অভিনন্দন।
- Update Time : ০১:৩৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

মোঃ মোখলেছুর রহমান ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি :
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পলাশতলী গ্রামের কৃতি সন্তান ইয়াসার ইসলাম নীরব।
তার এই অসাধারণ সাফল্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তার শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পথচলাকে আরও সহজ করতে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়।
শারীরিক সীমাবদ্ধতা কোনোভাবেই যে একজন মানুষের স্বপ্ন ও সাফল্যের পথে বাধা হতে পারে না—ইয়াসার ইসলাম নীরবের এই অর্জন তারই অনন্য উদাহরণ। কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে সে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।
ইয়াসারের এই সাফল্যে স্থানীয়দের মধ্যেও আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সফলতা কামনা করে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।























