দৈনিক সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন গংগাচড়ায়
- Update Time : ১১:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

মেহেদী হাসান গংগাচড়া রংপুর:
জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের গংগাচড়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় গংগাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম এবং গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব গংগাচড়ার সভাপতি আব্দুল মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের গংগাচড়া উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন নিউজ২৪-এর প্রতিনিধি সুজন ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি মাসুদুর রহমান শিমু, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আশরাফুল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি শফিকুজ্জামান সোহেল, রাজধানী টিভির রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সাবুল, আমাদের বসুন্ধরার প্রতিনিধি আখতারুজ্জামান তিতাস, আলোকিত সকালের প্রতিনিধি মজমুল, মাতৃভূমির প্রতিনিধি সৈকত, মেহেদীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সমস্যার কথা তুলে ধরা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে স্থানীয় পর্যায়ের জনদুর্ভোগ, অনিয়ম ও উন্নয়ন-সম্ভাবনার চিত্র তুলে ধরে সংবাদমাধ্যম সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।
বক্তারা জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি যেন দেশ ও মানুষের কথা তুলে ধরার ধারাবাহিকতা বজায় রাখে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
























