নির্বাচনের প্রস্তুতি : চৌফলদন্ডী ৮ টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন, তানজিলা তাসনিম
- Update Time : ১০:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ৪৯ Time View

মোবারক হোসাইন, ঈদগাঁও প্রতিনিধি :
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারে চৌফলদন্ডী সহ বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম। তিনি ভোট কেন্দ্র গুলো নিরাপত্তা ও ঝুঁকি যাচাই- বাচাই শুরু করেছে। এরই অংশ হিসেবে উপজেলা চৌফলদন্ডী ইউনিয়ন ৮ টি ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছে কক্সবাজার সদর নবাগত নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিট পুলিশ
কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই সব কেন্দ্র ঘুরে দেখেন। তাছাড়া তিনি উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্র গুলোর ভৌগোলিক অবস্থান,আশ পাশের পরিবেশ, যাতায়াত ব্যবস্থা ও কাঠামোগত নিরাপত্তা ঝুঁকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং ভোট গ্রহণ ও পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। তিনি বলেন, ” আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
মাঠ পর্যায়ের প্রস্তুতি জোরদার করতেই কেন্দ্র গুলো সার্বিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।”


























