নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্ভোধন,
- Update Time : ০২:৩০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ১৩ Time View

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর আওতায় ৩দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্ভোধন ফটিকছড়ি উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জনাবা হিরামনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। সম্মানিত প্রধান অতিথি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন সমাজ উন্নয়নে দক্ষ নেতৃত্ব, সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।প্রশিক্ষণে বিভিন্ন সমিতির সদস্য ও দলনেতাগণ অংশগ্রহণ করেন। এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং টেকসই সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সমবায় অফিসার মোঃ শহীদ ভূইয়া,
এসময় এতে উপস্থিত ছিলেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা রবিউল আউয়াল, মাঠ কর্মকর্তা মনির হোসেন পলাশ সহ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর সকল পদের কর্মকর্তা,প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকৃত সকল প্রশিক্ষণার্থীবৃন্দ প্রমুখ।























