০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়িয়ায় নাশকতার অর্থায়নের অভিযোগ, আশিকের বাবার বিষয়ে তদন্তের দাবী

Reporter Name
  • Update Time : ১২:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৫ Time View

ময়মনসিংহ প্রতিনিধি: মোঃ মোখলেছুর রহমান

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ-নাওগাঁও এলাকার আশিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিদেশে অবস্থান করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বাবার ভূমিকা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

অভিযোগকারীদের দাবি, আশিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। সেখান থেকে তিনি দেশে জ্বালাও-পোড়াওসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনায় অর্থ সংগ্রহ করছেন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। অভিযোগ রয়েছে, সংগৃহীত অর্থ তাঁর বাবার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের কাছে আশিকের বাবাকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। তাঁদের আশঙ্কা, অভিযোগের সত্যতা থাকলে কেশরগঞ্জসহ ফুলবাড়ীয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

তবে এসব অভিযোগের পক্ষে কোনো আর্থিক লেনদেনের নথি, নির্ভরযোগ্য প্রমাণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। আশিক ও তাঁর পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন অভিযোগকারীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়িয়ায় নাশকতার অর্থায়নের অভিযোগ, আশিকের বাবার বিষয়ে তদন্তের দাবী

Update Time : ১২:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬