১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় নিউমার্কেট মালিক সমিতি নিয়ে বিরোধ—পাল্টা সাংবাদিক সম্মেলনে অভিযোগের জবাব

Reporter Name
  • Update Time : ১২:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ১৪৯ Time View

মোঃ রবিউল ইসলাম.উপজেলা প্রতিনিধি,বগুড়া সদর,বগুড়া।

বগুড়া নিউ মার্কেট ব্যবসায়িক মালিক সমিতির নামে অবৈধভাবে চাঁদাবাজির অভিযোগ তুলে মোঃ রাশেদুল ইসলাম ও ফিরোজ খান গং কর্তৃক ১৬ নভেম্বর অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছে বগুড়া সদর উপজেলা বাণিজ্যিক দোকান কর্মচারী ইউনিয়ন, বড় মসজিদ লেন ব্যবসায়ী মালিক সমিতি ও বড় জামে মসজিদ পরিচালনা কমিটি।

দোকানঘর দখল নিয়ে পাল্টা অভিযোগ

যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তারা দাবি করেন, রাশেদুল ইসলাম যে দোকানঘরটির প্রসঙ্গ সংবাদ সম্মেলনে উত্থাপন করেছেন—উক্ত দোকানঘর তিনি নিজেই দীর্ঘদিন জোরপূর্বক দখলে রেখেছিলেন। তাদের দাবি অনুযায়ী, পরবর্তীতে বড় মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের অনুমোদনক্রমে দোকানঘরটি বৈধ প্রক্রিয়ায় বগুড়া দোকান কর্মচারী ইউনিয়নের কাছে ভাড়া প্রদান করা হয়।

বক্তারা আরও জানান, ইউনিয়ন কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে দোকানটি ছাড়ার অনুরোধ করলে রাশেদুল ইসলাম ও ফিরোজ খান ঘটনাস্থল ত্যাগ করেন। তারা দাবি করেন, রাশেদুল ইসলামের পক্ষ থেকে যুবদল নেতা মনারুল ইসলাম ও আইনুল শেখসহ কয়েকজনের বিরুদ্ধে টাকা লুট, ভয়ভীতি প্রদর্শন ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ—“সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যমূলক।”

নিউমার্কেট মালিক সমিতির নেতৃত্ব নিয়েও বিরোধ

সাংবাদিক সম্মেলনে বক্তারা আরো অভিযোগ করেন, নিউমার্কেট ব্যবসায়িক মালিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী রাশেদুল ইসলাম বৈধ সাধারণ সম্পাদক নন, তবুও তিনি নিজেকে নেতা পরিচয় দিয়ে সমিতির কার্যক্রমে হস্তক্ষেপ করছেন।

এ ছাড়া তারা দাবি করেন, ফিরোজ খান বিভিন্ন সময় সমিতির নাম ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ীদের উপর প্রভাব বিস্তার, চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে নিউমার্কেট এলাকার সাধারণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ তুলে ধরা হয়।

প্রশাসনের হস্তক্ষেপ দাবি

পাল্টা সম্মেলনে বক্তারা বলেন, ব্যক্তিস্বার্থে সমিতির নাম ব্যবহার করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, সঠিক তদন্ত এবং সমিতির বৈধ নেতৃত্ব পুনর্বহালের দাবি জানান।

বক্তারা সকল ব্যবসায়ীকে সংঘবদ্ধভাবে অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় নিউমার্কেট মালিক সমিতি নিয়ে বিরোধ—পাল্টা সাংবাদিক সম্মেলনে অভিযোগের জবাব

Update Time : ১২:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫