বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণনাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হলেন মিরাজ হোসেন নূর!
- Update Time : ০১:৩৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ২৭১ Time View

সুজন বগুড়াঃ
বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সংগঠনের একনিষ্ঠ কর্মী ও দক্ষ সংগঠক মোঃ মিরাজ হোসেন নূর।
বুধবার (৪জুন) রাত পৌনে দশটায় কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে।
নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন নূর ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তিনি সংগঠনের একজন সক্রিয়, ত্যাগী ও জনপ্রিয় কর্মী হিসেবে বগুড়ায় সুপরিচিত। তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্যতা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন করেছে।
পারিবারিকভাবে ও তিনি রাজনীতির ধারায় বেড়ে ওঠা একজন তরুণ।
মিরাজ বগুড়া পৌরসভার ৭নং ওয়ার্ড মফিজ পাগলার মোড় এলাকার শিপন প্রাং এর ছেলে।
নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ দায়িত্বপ্রাপ্ত হয়ে গণমাধ্যমকে বলেন,
“দায়িত্ব পেয়ে আমি গর্বিত। কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি গণতন্ত্র ও অধিকার আদায়ের অগ্রভাগের সৈনিক দল। বগুড়ার ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে আমি সবসময় পাশে থাকব।”
এদিকে নবগঠিত এই কমিটি ঘিরে জেলা জুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও আশাবাদ ব্যক্ত করেছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কমিটির মাধ্যমে বগুড়ায় ছাত্রদলের কার্যক্রম আরও বেগবান ও সংগঠিত হবে।
উল্লেখ্য,গত বছরের ১৩ সেপ্টেম্বর শুক্রবার হাবিবুর রশিদ সন্ধান সরকারকে সভাপতি ও এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছিলো। সেই ধারাবাহিকতায় এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।


























