১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কার্টুন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩০ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা

Reporter Name
  • Update Time : ১২:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ৮৪ Time View

মোঃ রবিউল.(বগুড়া সদর) উপজেলা প্রতিনিধি।

বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর দক্ষিণ পাড়া এলাকায় একটি মিষ্টির কার্টুন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। (শনিবার) সন্ধ্যায় এই দুর্ঘটনায় কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ১৯ নং ওয়ার্ডের ব্যবসায়ী হান্নান হোসেনের মালিকানাধীন কার্টুন বোর্ড ফ্যাক্টরিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কাগজের বোর্ড ও দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৭টার পরে ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় এলাকাবাসী সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এলাকাবাসীর সাহসী ও দ্রুত সহযোগিতার কারণে আগুন আশপাশের জনবসতিতে ছড়াতে পারেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারখানার মালিক হান্নান হোসেন জানিয়েছেন, আগুনে কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ তৈরি কার্টুন ও কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক ৩০ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় কার্টুন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩০ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা

Update Time : ১২:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫