বাঘারপাড়ায় বিএনপির নেতা কর্মীদের সংবর্ধনা
- Update Time : ১০:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১১৩ Time View

হৃদয় হাসান : বাঘারপাড়া অফিস
যশোরের বাঘারপাড়ায় বিএনপির কারা নির্যাতিত নেতা কর্মীদের সংবর্ধনা, পরিচিত সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দরাজহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার ছাতিয়ানতলা বাজারে এ অনুষ্ঠান করা হয়। দরাজহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহি কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। দরাজহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মোল্যার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সম্পাদক মফিজুর রহমান লিটন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান,সাংগঠনিক সম্পাদক এখলাস হোসেন, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান,দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, দরাজহাট ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের সভাপতি আবু তালেব বিশ্বাস বিশ্বাস।
অনুষ্ঠান শেষে দুস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরন করা হয়। এছাড়াও এদিনে বাসুয়াড়ি, দোহাকুলা, ধলগ্রাম ইউনিয়নে একই অনুষ্ঠান করা হয়।


























