০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

Reporter Name
  • Update Time : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ১৩ Time View

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ
‎
‎যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎সোমবার (৯ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
‎
‎আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৪২টি শাড়ি, ১১টি কম্বল, ৯টি চাদর, ৪ প্যাকেট ফুচকা, ৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৪০টি চকলেট ও ৪৫২টি কসমেটিকস সামগ্রী। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা।
‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামারসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

Update Time : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬