০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবির অভিযানে জাল টাকা সহ যুবক আটক

Reporter Name
  • Update Time : ০১:৩৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১২৩ Time View

স্টাফ রিপোর্টার , মোঃ মানিক হোসেন 

যশোরের বেনাপোলে জাল টাকাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২১ জুন ২০২৫) সকাল ১০টা ২০ মিনিটের দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন আমড়াখালি চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বাধীন বিজিবির একটি টহলদল। তারা চেকপোস্টের পাকা রাস্তার উপর সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে ১ হাজার টাকার ৯২০টি জাল নোটসহ এক যুবককে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ খালিদ হোসেন (১৭), পিতাঃ মোঃ ইসাহাক আলী, গ্রামঃ ভবারবেড়, পোস্টঃ বেনাপোল, থানা ও পৌর এলাকা: বেনাপোল পোর্ট, উপজেলা: শার্শা, জেলা: যশোর।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত জাল টাকার মূল্য ৯ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আটককৃত যুবক ও জাল টাকাগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে জাল টাকা সহ যুবক আটক

Update Time : ০১:৩৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫