বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর লক্ষ্যে,, জননেতা রায়হান সিরাজী
- Update Time : ০২:৫৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ২০৯ Time View

আব্দুর রাজ্জাক গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গংগাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলমার বাজার দোয়ানের মাঠ প্রাঙ্গণে সন্ধ্যায় বিশাল এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মর্নেয়া ইউনিয়ন সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত রংপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা রায়হান সিরাজী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলার আমীর মাওলানা নায়েবুজ্জামান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের দ্বায়িত্বশীল মো আশরাফুল আলম।
প্রধান অতিথি জননেতা রায়হান সিরাজী বলেন, মানুষ আর দুর্নীতি, অবিচার ও চাঁদাবাজ সহ্য করতে পারছে না।
প্রতিটি ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছাতে হবে, সুন্দর এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গড়তে হলে জামায়াতে ইসলামের ছায়াতলে আবদ্ধ হতে হবে।























