০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
মণিরামপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কম্বল বিতরণ
Reporter Name
- Update Time : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩৬ Time View

মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন মণিরামপুরের শিক্ষার্থীরা।
গতকাল ৩১শে জানুয়ারী মণিরামপুর উপজেলা পরিষদ মিলায়াতনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি হাসাইন ইকবাল সানির সভাপতিত্বে আয়োজিত এ সংহ্মিপ্ত আলোচনা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও শরীফ মাহমুদের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ গাজী, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন খান,মনিরামপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা।
Tag :

























