যশোর ঝিকরগাছার ভ্যান চালক ইকলাস হত্যার রহস্য উদঘাটন :গ্রেফতার -২
- Update Time : ১২:৫৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

যশোর জেলার ঝিকরগাছা থানাধীন গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়া কপোতাক্ষ নদীতে ভেসে থাকা মৃত মোঃ ইখলাসের ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ০২ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল ২২/০৯/২০২৬ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকায় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন গঙ্গানন্দপুর ইউনিয়নের গঙ্গানন্দপুর পূর্বপাড়া মারুফ মল্লিক এর ব্রয়লার ফার্মের পিছনে কপোতক্ষ নদীতে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঝিকরগাছা থানা পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশ উক্ত স্থানে গিয়ে মৃতদেহটি পানি থেকে তুললে পরিবারের লোকজন তাকে মোঃ ইখলাস বলে শনাক্ত করে। তার পরিবারের লোকজন জানায় গত ১৯/০৯/২০২৬ ইং সকাল অনুমান ০৮:৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ ইখলাস ভ্যান নিয়ে ভাড়ায় বের হয়। সে বাড়ীতে না ফেরায় পরিবারের সদস্য চৌগাছা থানাতে ২০-০৯-২০২৬ তারিখ জিডি করেন। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানাতে অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা দায়ের করেন।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আরিফ হোসের জানান, ঝিকরগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্দ্রিস আলী ও উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মোল্লা রেজাউল করিমসহ একটি চৌকস টিম ক্লুলেস মামলার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করেন। তদন্তকালে ইং- ২৩/০৯/২০২৬ তারিখ সন্দেহে আসামী গঙ্গানন্দনপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র মেহেদী হাসান (২৯) কে কোতয়ালী থানাধীন ঝাউদিয়া গ্রাম হতে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে অন্য আসামী বিষহরি গ্রামের মোস্তফার পুত্র আশরাফুল আলম (২১) কে গ্রেফতার করে।
উভয় আসামী মোঃ ইখলাস এর হত্যার কথা অকপটে স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্য মতে লুকিয়ে রাখা স্থান হতে মোঃ ইখলাস এর ভ্যানটি উদ্ধার করা হয়। আসামীরা বলে ভিকটিমের ভ্যানটি নিজেদের দখলে নিয়ে বিক্রয় করে অর্থ লাভের উদ্দেশ্যে কোমল পানীয়তে চেতনানাশক ঔষুধ মিশিয়ে, তাকে পান করিয়ে, গলায় ফাঁস দিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে এবং মৃতদেহটি গোপন করার জন্য ০৪ টি ইট বেঁধে কপোতক্ষ নদীতে ডুবিয়ে দেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,আসামীদেরকে ইং- ২৪/০৯/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
























