মণিরামপুরে মাদকবিরোধী অভিযানে জরিমানাসহ গ্রেফতার ৫
- Update Time : ০৭:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৩৪ Time View

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
মণিরামপুর থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক ২টি মাদক বিরোধী অভিযানে মোট ৫জন আসামিকে গ্রেফতার পরবর্তী ৩জনকে ২০১৮সালের ৩৬/৫ ধারার মাদকদ্রব্য আইনে জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে নির্বাহী মেজিস্ট্রেড।
থানার তথ্যমতে,মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মূর মোহাম্মদ গাজীর নের্তৃত্বে গত ৩১/০১/২০২৫ তারিখে রাত ৮:৩০মিঃ দিকে এসআই হাসান আলী, এএসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই মাহফুজুর রহমান সংগীয় ফোর্সসহ গোপনতথ্যের ভিত্তিতে উপজেলূর বারপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে মাদকদ্রব্য ২০০’শ গ্রাম গাজা সহ বারপাড়া গ্রামের
মোঃ দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুল কালামের ছেলে মুজাহিদুর রহমানকে (২২) গ্রেফতার করে মণিরামপুর থানা পুলিশ।১লা ফেব্রুঃ ২ আসামির বিরুদ্ধে মণিরামপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় মামলা রেকর্ড হয়,যার মামলা নং-০১।
অপর অভিযানে ৩১শে জানুঃ রাতে পৌরশহরের মোহনপুর থেকে মৃত মোক্তার মোল্লার ছেলে সেলিম হোসেন(৩৫),সাতক্ষীরা সদর থানার ফুলবাড়ির বরকতউল্লা গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী(৩৬) ও দূর্গাপুর গ্রামের মৃত মক্কেল আলীর ছেলে ইমান আলী(৪০)কে মাদক সেবনরত অবস্থায় গ্রফতার করা হয়। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬/৫ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩জনকে ৫০০টাকা জরিমানা ও ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে নির্বাহী মেজিস্ট্রেট।
এ ব্যাপারে মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ গাজী জানান,চলমান অভিযানে ২আসামিকে নিয়মিত মাদক মামলা ও ৩ আসামিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানাসহ ৭দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশনুযায়ী ৫ আসামিকে গতকাল(শনিবার) একত্রে আদালতে প্রেরন করা হয়েছে।
মণিরামপুর থানা পুলিশের এ অভিযান চলমান থাকবে।
























